রাজধানীতে চুরি-ছিনতাই রোধে রাতভর র‍্যাবের তল্লাশি


রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশান, মহাখালী, মতিঝিল, মানিক মিয়া এভিনিউ ও যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

চেকপোস্টগুলোতে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্য ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান মধ্যরাতে অভিযান পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জানান, রাজধানীসহ সারাদেশে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং অপরাধ দমনে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে।

তিনি জনগণকে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Post a Comment

Previous Post Next Post

Popular Items